Saturday, August 29, 2015

বিদ্রোহী ও সাম্যের কবি: কাজী নজরুল ইসলাম

বাংলা সাহিত্যের বিদ্রোহী ও সাম্যের কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে, বাংলা  সাহিত্যে যার অবদান চিরস্মরণীয়। তিনি পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ।তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতা জাহেলা বেগম।
জন্মঃ বাংলা ১৩০৬ সনের ১১ ই জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৯৯ সালের ২৪ মে।
মৃত্যুঃ বাংলা ১৩৮৩ সনের ১২ ভাদ্র, ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট।

ডাকনামঃ দুখু মিয়া, তারাখ্যাপা
প্রথম প্রকাশিত কবিতাঃ মুক্তি


কাব্যগ্রন্থঃ
আগ্নিবীনা( প্রথম প্রকাশিত ও তৎকালীন সরকার কতৃক বাজেয়াপ্ত )
ছায়ানট
দোলনচাঁপা
বিষের বাঁশি
সাম্যবাদী
সঞ্চিতা ( রবীন্দ্রনাথ কে উৎসর্গ করে )
ফণীমনসা



উপন্যাসঃ
বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা

নাটকঃ
ঝিলিমিলি, আলেয়া, মধুমালা

প্রবন্ধঃ
যুগবাণী(প্রথম প্রকাশিত প্রবন্ধ ও তৎকালীন সরকার কতৃক বাজেয়াপ্ত)
রাজবন্দীর জবানবন্দী
রুদ্রমংগল
দুর্দিনের যাত্রী
ধূমকেতু



সম্পাদিত পত্রিকাঃ
নবযুগ ( সান্ধ্য দৈনিক, ১৯২০)
ধূমকেতু(অর্ধ সাপ্তাহিক, ১৯২২)

পরিচালিত পত্রিকাঃ
লাঙ্গল( সাপ্তাহিক-১৯২৫, ১ম কয়েকটি সংখ্যার পর নাম পরিবর্তন করে "গণবাণী" নামে প্রকাশিত-১৯২৬)
পদকঃ
জগত্তারিনি পদক ( কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৪৫)
পদ্মভূষণ( ভারত সরকার, ১৯৬০)
ডক্টরেট (ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৭৪)
একুশে ফেব্রুয়ারী স্বর্ণপদক (বাংলাদেশ সরকার, ১৯৭৬)
আর্মি ক্রেস্ট (বাংলাদেশ সেনাবাহিনী, ২৪ মে ১৯৭৬)

No comments:

Post a Comment